রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

বকশীগঞ্জে বিদেশী মদসহ দুই যুবক আটক

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৩ বোতল বিদেশী মদ ও ১ গ্রাম হিরোইন সহ ২ যুবককে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন-বকশীগঞ্জ পৌর শহরের রাজ্য ধরের ছেলে সেতু ধর (৩৪) ও গোয়ালগাও এলাকার সাত্তার মিয়া ছেলে আল আমিন (৪০)।

জামালপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক হুমায়ুন কবীর ভূইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে পৌর শহরের সেতু ধর ও আল আমিনের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।

এসময় সেতু ধরের কাছ থেকে ৩ বোতল বিদেশী মদ ও আল আমিনের কাছ থেকে ১ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়।

এঘটনায় বকশীগঞ্জ থানায় ৩৬ (১) এর ২৪(ক) ধারায় একটি মামলা রুজু হয়েছে। মামলা নং-২১। দুপুরে আটকৃতদের কোর্টে প্রেরণ করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com