রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

বিশ্বে টিকা বৈষম্য দূরের আহ্বান প্রধানমন্ত্রীর

তরফ নিউজ ডেস্ক: বিশ্বে টিকা বৈষম্য দূর করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতিসংঘে সুইডিস মিশনের আয়োজনে উচ্চ পর্যায়ের এক বৈঠকে এ আহ্বান জানান তিনি। তুলে ধরেন করোনা মোকাবিলায় তার সরকারের নানা উদ্যোগ।

পরে নেদারল্যান্ডসের রানির সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী।

জাতিসংঘে সুইডিস মিশনের আয়োজনে সমতা ও অন্তর্ভুক্তি অর্জন বিষয়ক উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেয়ার মধ্য দিয়ে বৃহষ্পতিবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে কর্মসূচি শুরু করেন শেখ হাসিনা। ভার্চুয়াল প্লাটফর্মে রাখা বক্তব্যে করোনা মোকাবিলায় বাংলাদেশ সরকারের নানা উদ্যোগ তুলে ধরেন তিনি। বলেন, এটি কারও একার সংকট নয় যা মোকাবিলায় প্রয়োজন সাহসী ও সুনির্দিষ্ট পরিকল্পনা।

একটি সমতা ও অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গঠনে ধনী-গরিবের মধ্যে ভ্যাকসিন বৈষম্য দূর করার তাগিদ দেন শেখ হাসিনা। তুলে ধরেন সুনির্দিষ্ট ছয়টি প্রস্তাবনা। পরে প্রধানমন্ত্রী বক্তব্য রাখেন খাদ্য ব্যবস্থাপনা সংক্রান্ত একটি সাইড ইভেন্টে। এসময় বিশ্বের সবার জন্য পর্যাপ্ত ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে পাঁচ দফা প্রস্তাবনা দেন তিনি। আহ্বান জানান গবেষণা, বিনিয়োগ ও উন্নত প্রযুক্তি বিনিময়ের।

প্রধানমন্ত্রী দ্বিপক্ষীয় বৈঠক করেন নেদারল্যান্ডসের রাণি ম্যাক্সিমার ও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com