বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

হবিগঞ্জে হাওরাঞ্চলের কৃষকদের উন্নয়নে জাইকার সাথে চুক্তি

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ : হাওরাঞ্চলের কৃষককে স্বল্প জীবনকালের অধিক ফলনশীল জাতের ধান চাষে উদ্ধুদ্ধকরণে সহায়তার লক্ষ্যে জাইকার সাথে ৫ বছরের চুক্তি সাক্ষরিত হয়েছে এসেড হবিগঞ্জ ও বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউট হবিগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের মধ্যে।

রবিবার সকালে বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউট, হবিগঞ্জ আঞ্চলিক কার্যালয়ে এক অনুষ্ঠানে এই চুক্তি সাক্ষরিত হয়।

জাইকার পক্ষে বাংলাদেশ এর সিনিয়র রিপ্রেজেনটেটিভ সাহেকি তাকেশি, ধান গবেষনা ইনস্টিটিউটের পক্ষে হবিগঞ্জ আঞ্চলিক কার্যালয় এর প্রধান ড. মো: মোজাম্মেল হক এবং এসেড হবিগঞ্জ এর প্রধান নির্বাহী জাফর ইকবাল চৌধুরী সাক্ষর করেন। পরে তিনি হাওর এলাকায় চাষ উপযোগী বিভিন্ন জাতের ধানের পরিক্ষণ মাঠ পরিদর্শন করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাইকা বাংলাদেশের ডিজাস্টার রিস্ক রিডাক্সন এন্ড ক্লাইমেট চেঞ্জ বিষয়ক রিপ্রেজেনটেটিভ ইতো ডাইসোকে, আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশ অফিসের বিজ্ঞানী ড. মোহাম্মদ রফিকুল ইসলাম, এলজিইডির স্মল স্কেল ওয়াটার রিসোর্স ডেভেলপমেন্ট প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক শফিকুল ইসলামসহ দেশী বিদেশী বিশেষজ্ঞ, গ্লোবাল ওয়াটার পার্টনারশীপ কার্যক্রমের প্রেসিডেন্ট প্রকৌশলী মশিউর রহমান, ব্রির কৃষি বিজ্ঞানী ও বিভিন্ন শ্রেনীপেশার লোকজন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com