রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

জাপার নতুন মহাসচিব মুজিবুল হক চুন্নু

তরফ নিউজ ডেস্ক : জাতীয় পার্টির নতুন মহাসচিব হলেন দলটির কো-চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু। শনিবার তাকে মহাসচিব ঘোষণা করেন দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। বিষয়টি মানবজমিনকে নিশ্চিত করেছেন মুজিবুল হক চুন্নু।

তিনি বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান দলের গঠনতন্ত্রের ক্ষমতাবলে আজ আমাকে মহাসচিব হিসেবে মনোনীত করেছেন। আমি জাতীয় পার্টির প্রতিষ্ঠাকাল থেকে দলের সঙ্গে রয়েছি। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত হুসেইন মুহাম্মদ এরশাদের যে আদর্শ এবং কর্ম সেটা গ্রাম থেকে গ্রামান্তরে পৌঁছে দেয়াই আমার লক্ষ্য।

এক প্রশ্নে জাবাবে তিনি বলেন, মহাসচিব হওয়ার পর আমার প্রথম টার্গেট জাতীয় পার্টির সকল নেতাকর্মীদেরকে নিয়ে সারাদেশ আমাদের দলকে সংগঠিত করা। আর আগামী নির্বাচনে ৩০০ আসনে এককভাবে প্রার্থী দেয়ার উদ্দেশ্যে দলকে শক্তিশালী করাই হচ্ছে আমার লক্ষ্য।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২ অক্টোবর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

বাবলুর মৃত্যুর পর পরবর্তী মহাসচিব হিসেবে মসিউর রহমান রাঙ্গা, কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশিদ, অতিরিক্ত মহাসচিব গাইবান্ধা-১ আসনের এমপি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ও অতিরিক্ত মহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়ার নাম ছিলো আলোচনায়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com