রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

মৌলভীবাজারে গাঁজাসহ মাদক কারবারি আটক

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অভিযানে ১কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেফতার হয়েছে। গ্রেফÍারকৃত মাদক কারবারি জেলার সাবিয়া গ্রামের আব্দুল মোতালিব এর পুত্র জসিম মিয়া (৩০)।

রোববার বিকেলে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামানের নেতৃত্বে সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের সাবিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করেন ডিবি সদস্যরা। এসময় তাঁর কাছ থেকে ১কেজি গাঁজা উদ্ধার ও মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়। আটককৃতকে জিজ্ঞাসাবাদ শেষে আলামতসহ থানায় প্রেরণ করে ডিবি পুলিশ।

সোমবার ১১ অক্টোবর সকালে আটক মাদক কারবারির বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় মাদক আইনে মামলা দায়েরের পর কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার নির্দেশে মৌলভীবাজার জেলাকে মাদক মুক্ত করতে জেলার প্রতিটি থানায় মাদক বিরোধী অভিযান অব্যহত রয়েছে বলে জানান, জেলা গোয়েন্দা শাখা অফিসার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com