বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

করোনা আপডেট: বিশ্বজুড়ে শনাক্ত বেড়েছে, মৃত্যু কমেছে

তরফ নিউজ ডেস্ক: চলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে। এবং আগের দিনের তুলনায় বেড়েছে নতুন শনাক্ত রোগীর সংখ্যা। করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৭ হাজার ৮১২ জনের মৃত্যু এবং ৪ লাখ ৭৪ হাজার ১৮১ জন রোগী শনাক্ত হয়েছে। এর আগে গতকাল (বৃহস্পতিবার) ৮ হাজার ৫৯৫ জনের মৃত্যু এবং ৪ লাখ ৭২ হাজার ৪৩১ জন রোগী শনাক্ত হয়। শুক্রবার (২৮ অক্টোবর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে। ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, করোনায় এখন পর্যন্ত রোগী শনাক্ত হয়েছে ২৪ কোটি ৬২ লাখ ৪৪ হাজার ৮৭২ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৪৯ লাখ ৯৫ হাজার ৮৮২ জনের।

গত ২৪ ঘণ্টায় করোনায় যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৭৮ হাজার ২৩৯ জন এবং মারা গেছেন ১ হাজার ২০৩ জন। এছাড়া যুক্তরাজ্যে সংক্রমিত হয়েছেন ৩৯ হাজার ৮৪২ জন এবং মারা গেছেন ১৬৫ জন। রাশিয়া গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১ হাজার ১৫৯ জন এবং সংক্রমিত হয়েছেন ৪০ হাজার ৯৬ জন। ব্রাজিলে মারা গেছেন ৩৯৯ জন এবং সংক্রমিত হয়েছেন ১৫ হাজার ২৬৮ জন। ভারতে মারা গেছেন ৮০৩ জন এবং আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৩২৩ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ইরানে ১৫৯ জন, তুরস্কে ২২৯ জন, ইউক্রেনে ৫৭৬, মেক্সিকোতে ৩৮৬ এবং ফিলিপাইনে ২২৭ জন মারা গেছেন। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com