রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

যুক্তরাষ্ট্র বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা দিতে চায় না: কংগ্রেসম্যান মিকস

তরফ নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্র বাংলাদেশের ওপর কোনো নিষেধাজ্ঞা আরোপ করতে চায় না বলে জানিয়েছেন প্রভাবশালী মার্কিন কংগ্রেসম্যান এবং হাউস কমিটি অন ফরেন অ্যাফেয়ার্সের চেয়ারম্যান গ্রেগরি ডব্লিউ মিকস।

মিকস বলেছেন, `আমরা নিশ্চিত করতে চাই যে আমরা বাংলাদেশের বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা আরোপ করছি না এবং আমরা এখনো বাংলাদেশ ও দেশটির জনগণের সাথে কাজ করছি।

এ সময় ওয়াশিংটন ও ঢাকার মধ্যে চমৎকার সম্পর্ক রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

সোমবার নিউইয়র্কের কুইন্সের একটি রেস্তোরাঁয় একটি তহবিল সংগ্রহের মধ্যাহ্নভোজ অনুষ্ঠানে এ কথা বলেন মিকস।

মিকস একজন প্রখ্যাত আইনজীবী, যিনি ১৯৯৮ সাল থেকে ডেমোক্রেটিক পার্টির একজন প্রতিনিধি ছিলেন।

২০২১ সাল থেকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রবিষয়ক হাউসের চেয়ার হিসেবে কাজ করছেন মিকস। তিনি বলেন, `আমরা বাংলাদেশের বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা আরোপ করছি না। নিষেধাজ্ঞাগুলো ছিল একটি সংস্থার কিছু ব্যক্তির ওপর। পুরো সংস্থার ওপর নয়। আমরা সেখানে পরিস্থিতির ওপর নজর রাখছি।’

এক প্রশ্নের জাবাবে মিকস বলেন, `আরো কিছু কর্মকর্তা এবং রাজনীতিবিদদের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপের জন্য জোরালোভাবে লবিং করছে বাংলাদেশের ভেতরে ও বাইরে থেকে। তবে আমরা তাদের কথামতো তা করব না। এটা সম্ভব নয়।’

মিকস মানবাধিকার পরিস্থিতি দেখতে এ বছর বাংলাদেশ সফর করবেন বলেও জানান। `তার আগে, আমি স্টেট ডিপার্টমেন্ট এবং কংগ্রেস সাবকমিটি অন এশিয়া-প্যাসিফিকের সঙ্গে কথা বলব। প্রয়োজনে বাংলাদেশ ইস্যুতে কংগ্রেসে শুনানির ব্যবস্থা করব।’ বলেন মিকস।

সূত্র: বাসস।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com