সোমবার, ২২ জুন ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

সাতছড়ি উদ্যানে অন্তঃসত্ত্বা নারীর লাশ উদ্ধার, স্বামী আটক

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানের ভেতর থেকে আছমা আক্তার নামে এক অন্তঃসত্ত্বা নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বনের লেবুবাগানের কাছ থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে নিয়ে যায়।

নিহত আছমা ব্রাহ্মণবাড়িয়া জেলার নাছিরনগর উপজেলার গৌকরন গ্রামের আলী মিয়ার মেয়ে। তিনি ৫ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

বুধবার বিকালে তার স্বামী আলমগীর মিয়ার সঙ্গে ওই নারী সাতছড়িতে এসেছিল।

পুলিশের ধারণা, পারিবারিক কলহের জের ধরে স্বামী তাকে সাতছড়িতে এনে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করে লাশ ফেলে রেখে যেতে পারে। এ ঘটনার পর পুলিশ তার স্বামীকে আটক করেছে।

চুনারুঘাট থানার ওসি মো. আলী আশরাফ বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকে আমাদের কাছে হস্তান্তর করেছে নাসিরনগর থানা পুলিশ। মামলা নেওয়া হচ্ছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com