রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

১ মার্চ থেকে প্রাথমিক বিদ্যালয়ে সশরীরে ক্লাস

তরফ নিউজ ডেস্ক: আগামী ১ মার্চ থেকে প্রাথমিক বিদ্যালয়গুলোতে আবারও সশরীরে ক্লাস শুরু হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুব রহমান।

আজ শুক্রবার দুপুরে তিনি এই তথ্য জানান।

মাধ্যমিক পর্যায়ের স্কুল ও কলেজগুলোতে আগামী ২২ ফেব্রুয়ারি থেকে সশরীরে পাঠদান শুরু হওয়ার বিষয়ে গতকাল শিক্ষামন্ত্রণালয় নির্দেশনা দিয়েছে।

করোনাভাইরাসের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় সরকার ২১ জানুযারি থেকে দুই সপ্তাহের জন্য সব স্কুল-কলেজ বন্ধ করে দেয়। পরে বন্ধের মেয়াদ ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়।

কোভিড-১৯ মহামারির কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ২০২০ সালের ১৭ মার্চ থেকে বন্ধ হয়ে যায় এবং গত বছরের ১২ সেপ্টেম্বর আংশিকভাবে চালু হয়।

সব মিলিয়ে মোট ৫৪৩ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। যেটি ছিল বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সময় ধরে স্কুল বন্ধ থাকার রেকর্ড।

সূত্র: দ্য ডেইলি স্টার

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com