রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

চুনারুঘাটে ৫৬ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

মোঃ জামাল হোসেন লিটন, চুনারুঘাট (হবিগঞ্জ) : হবিগঞ্জের চুনারুঘাটে মরণনেশা ৫৬ পিস ইয়াবা সহ মো: সামছু মিয়া (৩৫ ) কে আটক করেছে চুনারুঘাট থানা পুলিশ । সামছু মিয়া উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের গোছাপাড়া এলাকার জাকির হোসেনের ছেলে।

শুক্রবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ তথ্য নিশ্চিত করে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: আলী আশরাফ জানান, উপজেলার বিভিন্ন স্থানে কয়েকটি সংঘবদ্ধ চক্র জেলার বিভিন্ন জায়গা থেকে নিষিদ্ধ মরণনেশা ইয়াবা এনে উপজেলার বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছে।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার এস আই তরিকুল ইসলাম হিমনের নেতৃত্বে একদল পুলিশ মাদক ব্যাবসায়ী সামছু মিয়া কে মাদক পাচার করার সময় আটক করেন। এ সময় তার দেহ তল্লাশী করে ৫৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ বিষয়ে সামছু মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com