রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

আমিরাতগামী যাত্রীদের বিমানবন্দরে আরটিপিসিআর পরীক্ষা লাগবে না

তরফ নিউজ ডেস্ক: করোনা বিষয়ক জাতীয় পরামর্শক কমিটির সুপারিশের পর বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাত গমনেচ্ছুদের ফ্লাইটের ৬ ঘণ্টা আগে করোনা নমুনার পিসিআর টেস্টের বাধ্যবাধকতা প্রত্যাহার করা হয়েছে।

এ সিদ্ধান্তের ফলে যাত্রীদের একটি বড় অংশের ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে।

মঙ্গলবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এম মফিদুর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে টেস্টের বাধ্যবাধকতা প্রত্যাহারের তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘২২ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে ইউএইগামী যাত্রীদের ক্ষেত্রে বিমানবন্দরে ৬ ঘণ্টা আগে পিসিআর টেস্টের বাধ্যবাধকতা প্রত্যাহার করা হলো।’

করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রবেশের ক্ষেত্রে যাত্রীদের ফ্লাইটে ওঠার ৬ ঘণ্টার মধ্যে পিসিআর টেস্ট করার বাধ্যবাধকতা আরোপ করেছিল দেশটি। পরে দেশের প্রধান বিমানবন্দর শাহজালাল ও পরে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরেও দেশটির নির্দেশনা মেনে পিসিআর টেস্টের ব্যবস্থা করা হয়।

পিসিআর টেস্ট করার জন্য একজন যাত্রীকে ফ্লাইটের অন্তত ৮ ঘণ্টা আগে বিমানবন্দর আসতে হতো। এতে যাত্রীদের যেমন ভোগান্তিতে পড়তে হতো, তেমনি বিমানবন্দরেও স্থান সংকুলান না হওয়ায় তৈরি হতো নানা সমস্যা।

অতিরিক্ত যাত্রীর চাপে নির্ধারিত সময়ে ফ্লাইট ধরতে না পারার ঘটনাও ঘটেছে বিমানবন্দরে।

১৭ ফেব্রুয়ারি করোনা নিয়ন্ত্রণে গঠিত জাতীয় পরামর্শক কমিটি দুই ডোজ টিকা নেয়া থাকলে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে বিদেশি নাগরিকদের করোনার পরীক্ষা ছাড়া দেশে সফরের সুযোগ দেয়ার সুপারিশ করে। বিভিন্ন দেশে ভ্রমণে শিথিলতা আনার পর দেশেও সেই সুযোগ কাজে লাগানোর কথা বলা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com