সোমবার, ২২ জুন ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

চুনারুঘাট পৌর শহরের এক রাতে ৩ বাসায় চুরি, জনমনে আতঙ্ক

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট পৌর শহরের পৃথক স্থানে এক রাতে শিক্ষক, সাংবাদিক ও হাসপাতালের সেবিকার বাসায় দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। সোমবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পৌরসভার ৩টি বাসায় একরাতে এ ঘটনা ঘটেছে।

জানা যায়, পৌর শহরের ক্রসরোডের বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক ফজলুল হকের বাসার রান্না ঘরের ভ্যান্টিলেটর ভেঙ্গে চোরেরা ঘরে প্রবেশ করে। এ সময় ঘরে থাকা সাড়ে ১৪ ভরি স্বর্ণালঙ্কা, নগদ ৩ লাখ ৩০ হাজার টাকা, স্বাক্ষর করা ইসলামী ব্যাংকের ৩টি চেক বই, ৬০ লাখ টাকার এফডিআর এর বই ও প্রয়োজনীয় কাগজ পত্রসহ ঘরে মূল্যবান আসবাপত্র চোরেরা লুটে নিয়ে যায়।

ঘরের মালিক ফজলুল জানান, আমার পরিবার সকল সদস্যকে নিয়ে চিকিৎসা করানো জন্য কয়েকদিন আগে ঢাকায় যাই। গতকাল আমার ঘরের গৃহকর্মী প্রতিদিনের মত সকাল বেলা কাজে এসে বাহির থেকে তালা না খুলতে পেরে আমাকে বিষয়টি অবগত করে। পরে ওইদিনই আমি সন্ধ্যায় ঢাকা থেকে বাসায় এসে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে দেখতে পাই ঘরের মালামাল এলোমেলো রয়েছে। তিনি আরোও জানান, চোরেরা স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ মূল্যবান কাগজপত্র নিয়ে যায়।

এদিকে চুনারুঘাট পৌর শহরের উত্তরবাজার এলাকায় সাংবাদিক নুর উদ্দিন সুমনের বাসায় জানালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে চোররা। এ সময় চোরেরা দেড় ভরি স্বর্ণলঙ্কার, নগদ ২০ হাজার, ১টি ল্যাপটপ এসআর, প্রয়োজনীয় জিনিসপত্রসহ মূল্যবান জিনিসপত্র লুটে নিয়ে যায়।

সাংবাদিক নুর উদ্দিন সুমন জানান, গতকাল রাতে আমি প্রয়োজনীয় কাজে অন্যত্র অবস্থান করি। পরেরদিন বাসায় ডুকে দেখি ঘরের আসবাপত্র এলোমেলো অবস্থায় রয়েছে। এসময় চোরেরা আমার খালি বাসায় প্রবেশ করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটে নিয়।

অপরদিকে পৌর শহরের উত্তর বাজারের বাসিন্দা মোঃ জাকারিয়া হোসেনের মালিকানাধিন বাসায় চুনারুঘাট হাতপতালের এক সেবিকার বাসা থেকে চোরেরা নগদ ৬৫ হাজার টাকা, ৪ভরি স্বর্ণালঙ্কার, আসবাপত্র ও দামী কাপরচোপড় লুটে নিয়ে যায়।

এ ব্যপারে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলী আশরাফ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পৃথক ৩টি স্থান আমরা পরিদর্শন করেছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com