রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

করোনাভাইরাস: শনাক্তের হার কমে পাঁচের ঘরে, মৃত্যু ৫

তরফ নিউজ ডেস্ক: দেশে গত এক দিনে করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্তের সংখ্যা আরও কমেছে। গত এক দিনে মারা গেছেন ৫ জন। আর শনাক্ত হয়েছেন ১ হাজার ২৯৮ জন। এতে শনাক্তের হার কমে পাঁচের ঘরে চলে এসেছে।

বুধবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত এক দিনে ২৩ হাজার ২৭৪টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫.৫৮ শতাংশ। মঙ্গলবার শনাক্তের হার ছিল ৬.৭৭ শতাংশ।

এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৯ লাখ ২৩৮ হাজার ১৩৫ জন। মোট শনাক্তের হার ১৪.৫৯ শতাংশ।

গত এক দিনে মারা যাওয়া ৫ জনের মধ্যে ৪ জন পুরুষ এবং ১ জন নারী। মৃতরা সবাই ঢাকা বিভাগের। বাকি সাত বিভাগে গত এক দিনে কেউ মারা যায়নি।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত এক দিনে সুস্থ হয়েছেন ৮ হাজার ৭২ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৭ লাখ ৭৯ হাজার ৬৮৭ জন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যুর খবর আসে। গত বছরের ২০ নভেম্বর দেশে প্রথমবারের মতো এবং ৯ ডিসেম্বর দ্বিতীয়বারের মতো করোনায় মৃত্যুহীন দিন দেখে বাংলাদেশ। এছাড়া বাকি সব দিনই মৃত্যু দেখেছে বাংলাদেশ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com