সোমবার, ২২ জুন ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

সিএনজি মালিক-শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে কাউন্সিলর মিলনের মৃত্যুবার্ষিকী পালন

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সিএনজি মালিক সমিতির সাবেক সভাপতি মোঃ কামাল উদ্দিন মিলনের ৫ম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে।

এ উপলক্ষে বুধবার বাদ মাগরিব চুনারুঘাট পৌরশহরের মধ্যবাজারস্থ সিএনজি মালিক -শ্রমিক ঐক্য পরিষদের কার্যালয়ে মিলাদ মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন – সিএনজি মালিক সমিতির সভাপতি আলহাজ্ব কামরুল ইসলাম।

সিএনজি মালিক সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান সেলিমের পরিচালনায় এতে বক্তব্য রাখেন চুনারুঘাট পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ আবু তাহের মিয়া মহালদার, উপজেলা আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক সজল দাশ, ১০নং মিরাশী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস ছামাদ আজাদ মাষ্টার, সিএনজি মালিক সমিতির সহ-সভাপতি সেলিম চৌধুরী, আবুল কালাম, সিএনজি শ্রমিক ইউনিয়নের যুগ্ন-সম্পাদক আমীর উদ্দিন, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির সুমন, সিএনজি শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাই, সহ-সাংগঠনিক সম্পাদক ইউনুছ সরদার, মীর আব্দুল কাইয়ুম, শ্রমিকলীগ নেতা আক্কাস আলী মন্ডল, ১০নং মিরাশী ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোঃ ফরিদ মিয়া প্রমুখ। আলোচনা সভা শেষে মিলাদ মাহফিলে মোনাজাত পরিচালনা করেন পৌরশহরের চন্দনা হজরত শাহজালাল জামে মসজিদের পেশ ইমাম মাওলানা জুবায়ের আহমেদ খান হেলাল।

উল্লেখ যে, দুপুর ১২টায় মিলনের মাগফেরাত কামনায় মুড়ারবন্দস্থ হজরত শাহ সৈয়দ সিপাহশালাহর নাছির উদ্দিন (রঃ) মাজারে মিলাদ মাহফিল ও তাবারুক বিতরণ করা হয়। বাদ জোহর তার বাড়িতে মিলাদ মাহফিল ও তাবারুক বিতরণ করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com