রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

এসএসসি পরীক্ষা ১৯ জুন শুরু, এইচএসসি ২২ আগস্ট

তরফ নিউজ ডেস্ক: চলতি বছরের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৯ জুন। ২২ আগস্ট হবে এইচএসসি পরীক্ষা। এবার পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার বিকল্প হিসেবে প্রস্তুতিমূলক পরীক্ষা হবে।

গতকাল সোমবার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে দুটি আলাদা ‘জরুরি বিজ্ঞপ্তি’ দিয়ে এই সম্ভাব্য তারিখ জানানো হয়। বিজ্ঞপ্তিতে ফরম পূরণ, প্রস্তুতিমূলক পরীক্ষার তারিখসহ এসএসসি ও এইচএসসি পরীক্ষা সংক্রান্ত আরও বেশ কিছু সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তি দেখুন: এসএসসি, এইচএসসি

বিজ্ঞপ্তি অনুযায়ী, এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হবে ১৩ এপ্রিল। নিবন্ধন (রেজিস্ট্রেশন) করা শিক্ষার্থীরা ঘরে বসে অনলাইনে ফরম পূরণ করবে। প্রস্তুতিমূলক পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ ১৯ মে।

এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ শুরুর সম্ভাব্য তারিখ ৮ জুন। তাদের প্রস্তুতিমূলক পরীক্ষা ১৪ জুলাই।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com