রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

বাহুবলে তৃতীয় শ্রেণির কর্মচারীদের কর্মবিরতি

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : বাহুবলে কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচি অনুয়ায়ি তৃতীয় শ্রেণির কর্মচারীরা কর্মবিরতি পালন করছেন। মঙ্গলবার (০১ মার্চ) সকাল ১০টা থেকে এ কর্মবিরতি শুরু হয়। মাঠ পর্যায়ে বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসনের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে কর্মরত ৩য় শ্রেণির কর্মচারীদের পদ-পদবী ও বেতন গ্রেড পরিবর্তন সংক্রান্ত প্রধানমন্ত্রী অনুমোদিত এবং জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রেরিত প্রস্তাব অর্থমন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়ন না করায় কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচি অনুযায়ী এ কর্মবিরতি পালন করা হয়। বাংলাদেশ কালেক্টরেট সমিতি (বাকাসস), বাহুবল উপজেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউএনও অফিসের অফিস সহকারি চপল কান্ত দেব, সাট মুদ্রাক্ষরিত মোহাম্মদ আলী, সার্টিফিকেট সহকারি মোহাম্মদ আসিফ, সহকারি কমিশনার (ভূমি) প্রধান অফিস সহকারি মানিক চন্দ্র কর প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com