রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

বাহুবলে দুর্বৃত্তদের হাতে উপজেলা চেয়ারম্যান লাঞ্চিত

বাহুবল (হবিগঞ্জ ) প্রতিনিধি : বাহুবল উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমানের ওপর হামলা চালিয়ে লাঞ্চিত করেছে একদল দুর্বৃত্ত। শুক্রবার (৪ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মিরপুর বাজারে এ হামলার ঘটনা ঘটে। এসময় আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় হামলাকারীরা। খবর পেয়ে বাহুবল মডেল থানার এসআই ফোয়াদ হাসানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ভুক্তভোগী সূত্রে জানা যায়, উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান শুক্রবার বিকাল ৫টার দিকে মিরপুর বাজারে একটি দোকান থেকে কাপড় ক্রয় করে বের হন। এসময় স্থানীয় যশপাল প্রকাশিত চারগাও গ্রামের লকুচ মিয়ার পুত্র হিরন মিয়া (২৪) তাকে একটি ড্রেন দেখানোর কথা বলে জনৈক মনির মিয়ার স্যানেটারী কারখানার পাশে নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে যাওয়া মাত্রই হিরনের অপর সহযোগী চারগাও গ্রামের খুর্শেদ মিয়ার পুত্র রায়হান (২২) সহ কতিপয় কয়েক যুবক উপজেলা চেয়ারম্যানের ওপর অতর্কিত হামলা চালিয়ে শারিরীকভাবে লাঞ্ছিত করে । এসময় তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।

উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, বিশেষ একটি মহলের ইন্ধনে তাকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ হামলা করা হয়েছে। সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।

বাহুবল মডেল থানার ওসি রকিবুল ইসলাম খান বলেন, দুর্বৃত্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com