রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

ইউক্রেনের দুই শহরে রাশিয়ার সাময়িক যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের মারিওপোল ও ভলনোভকায় শহরের বেসামরিক নাগরিকদের বের হওয়ার সুযোগ করে দিতে দুটি শহরে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া।

বিবিসি জানায়, শনিবার সাময়িক এ যুদ্ধবিরতির ঘোষণা দেয় রাশিয়া। অন্যান্য শহরে যুদ্ধ চলবে বলে জানিয়েছে দেশটি।

ইউক্রেনে সামরিক অভিযানে বহু বেসামরিক নাগরিক নিহতের দাবি করেছে ইউক্রেন। দেশটির দাবি, রুশ হামলায় দুই হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

গত ৪ মার্চ পর্যন্ত ৩৩১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

বেসামরিক নাগরিক নিহতের ঘটনায় রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে তদন্ত শুরু করবে আইসিসি।

আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনও রাশিয়ার বিরুদ্ধে বেসামরিক নাগরিক হত্যার অভিযোগ করেছে। কারণ যুদ্ধে বেসামরিক নাগরিক হত্যা করা হলে তা আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন।

যদিও রাশিয়া বেসামরিক নাগরিক হত্যার দাবি অস্বীকার করেছে।

বেসামরিক নাগরিক নিহতের ঘটনায় বিশ্বে তুমুল সমালোচনার মুখে পড়েছে রাশিয়া। এ কারণেই সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করে বেসামরিক নাগরিকদের শহর ছেড়ে চলে যাওয়ার সুযোগ দিয়েছে দেশটি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com