রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

চুনারুঘাটে আন্তর্জাতিক নারী দিবস পালন

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : “শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা” “টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৮মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে।

মঙ্গলবার (৮ মার্চ) উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও চেক বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিকের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুমানা আক্তারের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মােছাঃ আবিদা খাতুন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি মোঃ জামাল হোসেন লিটন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাহিদুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা সোনালী রানী, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমান, সংবাদ প্রতিনিধি শংকর শীল প্রমূখ।

এ সময় ৫০জন নারী প্রশিক্ষণার্থীদের মাঝে চেক বিতরণ করা হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com