রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

সুনামগঞ্জে কালবৈশাখি ঝড় ও বজ্রপাতে তিন শিশুসহ নিহত ৫

তরফ নিউজ ডেস্ক: নতুন বাংলাবর্ষের প্রথম দিনেই সুনামগঞ্জে বয়ে গেছে কালবৈশাখী ঝড়। মৌসুমের প্রথম কালবৈশাখিতে মা ও দুই শিশু সন্তানের মৃত্যু হয়েছে। অপরদিকে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার ভোর ৫টার দিকে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় কালবৈশাখী ঝড়ে ঘরে গাছ পড়ে মারা যান মা ও দুই শিশু সন্তান।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, উপজেলার পাটলী ইউনিয়নের সুলেমানপুর গ্রামের যুক্তরাজ্যপ্রবাসী বুলু মিয়ার বাড়ির কেয়ারটেকার নেত্রকোনার কেন্দুয়া উপজেলার চকবানিয়াপুর গ্রামের হারুন মিয়া সপরিবারে বুলু মিয়ার বাড়িতে বসবাস করেন।

আজ ভোরে কালবৈশাখী ঝড় বয়ে গেলে হারুন মিয়ার টিনশেড ঘরের ওপর গাছ ভেঙে পড়ে। এ সময় তার স্ত্রী মৌসমা বেগম (৩৫), মেয়ে মাহিনা আক্তার (৪) ও এক বছরের ছেলে হোসাইন মিয়া ঘটনাস্থলে মারা যান।

অপরদিকে জেলার শাল্লায় বজ্রপাতে বাবা ও সাত বছরের ছেলের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার ভোরে শাল্লা উপজলার নাছিরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন মুকুল খান (৫০) ও তার শিশু ছেলে মাসুদ খান (৭)।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com