শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে রাজার বাজার উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যুবার্ষিকী পালন

শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে, তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের মাধবপুর উপজেলা শাহজিবাজারে ৩৩০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রে আগুণ নিয়ন্ত্রণে এসেছে। রোববার (২৯ মে) বেলা ১২ টার দিকে আগুণ নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।

এর আগে সকাল ৯টা ৫০ মিনিটে আগুনের সূত্রপাত হয়। আগুণ নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। এদিকে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য শাহজিবাজার ১০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপকে আহ্বায়ক করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারি পরিচালক শিমুল মোহাম্মদ রাফি জানান, বিদ্যুৎ কেন্দ্রের ভেতরে একটি ট্রান্সফরমারে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি নিয়ে তদন্তের পর জানা যাবে।

তিনি আরও বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। আগুনে শারীরিকভাবে কেউ বড় রকমের ক্ষতির সম্মুখীন হননি। তবে ধোঁয়া ও তাপমাত্রার কারণে ৮-১০ জনের প্রাথমিক চিকিৎসার প্রয়োজন হয়েছে।

এদিকে আগুণ লাগার পরপরই বিদ্যুৎ কেন্দ্রের চার পাশে ভিড় জমায় উৎসুক জনতা। এসময় আইনশৃঙ্খলা বাহিনী তাদের নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com