রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

তুরস্কে কয়লা খনিতে বিস্ফোরণে নিহত ২৮, ভূগর্ভে আটকা বহু

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৮ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন কয়েকজন। এছাড়াও খনির ভেতরে অনেকে আটকা পড়েছেন।

শনিবার তুরস্কের উত্তরাঞ্চলীয় বার্তিন প্রদেশের আমাসরায় এ দুর্ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। এলাকাটি কৃষ্ণসাগর উপকূলে অবস্থিত।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণের সময় অন্তত ১১০ জন শ্রমিক খনিতে কাজ করছিলেন। তাদের অধিকাংশই ভূপৃষ্ঠের ৩০০ মিটারেরও বেশি গভীরতায় ছিলেন।

তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাতে বিবিসি জানিয়েছে, উদ্ধারকর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছেন। খনিতে থাকা শ্রমিকদের উদ্ধারে অভিযান চলছে। এখনও খনির ভেতর অর্ধশত শ্রমিক চাপা পড়ে আছেন।

তাদের সবাইকে জীবিত উদ্ধারে সবরকম চেষ্টা করা হবে বলে আশ্বাস দিয়েছেন তুর্কি জ্বালানি ও স্বরাষ্ট্রমন্ত্রী আলী আকবর মেহরাবিয়ান।

তুরস্কের জ্বালানিমন্ত্রী বলেছেন, ফায়ারড্যাম্পের কারণে এ বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিক ইঙ্গিত পাওয়া গেছে।

তবে সংশ্লিষ্টরা প্রাথমিকভাবে ধারণা করছেন, ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক ট্রান্সফরমারের কারণেই এই বিস্ফোরণ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com