বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

এইচএসসি পরীক্ষা শুরু ৬ নভেম্বর, কোচিং সেন্টার বন্ধ থাকবে দেড় মাস

তরফ নিউজ ডেস্ক: আগামী ৬ নভেম্বর থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা। এ পরীক্ষাকে সামনে রেখে ৩ নভেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত প্রায় দেড় মাস দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন শিক্ষামন্ত্রী দীপু মনি। সংবাদ সম্মেলনের আগে এই পরীক্ষা নিয়ে আইনশৃঙ্খলাবিষয়ক সভা অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এ বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি/আলিম/এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি (ভোকেশনাল), ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষাসহ ১১টি শিক্ষা বোর্ডে ২০২১ সালের তুলনায় ২০২২ সালে মোট ১ লাখ ৯৬ হাজার ২৮৩ জন পরীক্ষার্থী কমেছে। এ ছাড়া মোট প্রতিষ্ঠান কমেছে দুইটি। আর মোট কেন্দ্র বেড়েছে ২৮টি।

বর্তমানে করোনাসহ অন্যন্য দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় পুনর্বিন্যাসকৃত এ পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রতি বছর এপ্রিল মাসের প্রথম সপ্তাহে এ পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও কোভিড-১৯ এবং বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে এ বছর পরীক্ষা যথাসময়ে হয়নি।

চলতি বছরের উচ্চ মাধ্যমিক বা এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৬ নভেম্বর শুরু হয়ে শেষ হবে ১৩ ডিসেম্বর। ১৫ ডিসেম্বর ব্যবহারিক পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ২২ ডিসেম্বর। অর্থাৎ ৩৭ দিনেই শেষ হবে এইচএসসির লিখিত পরীক্ষা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com