রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

বাহুবলে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত

জুবায়ের আহমেদ, বাহুবল (হবিগঞ্জ): হবিগঞ্জের বাহুবলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাওলানা মোঃ কামরুল ইসলাম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (২৩ অক্টোবর) দুপুর ১ টার দিকে উপজেলার মিরপুর ইউনিয়নের মহাশয় বাজার এলাকায় ঘটনাটি ঘটেছে ।

জানা যায়, বাহুবল উপজেলার বার আউলিয়া গ্রামের বাসিন্দা ও মহাশয় বাজারের ব্যবসায়ী মাওলানা মোঃ কামরুল ইসলাম দীর্ঘদিন যাবত ব্যবসার পাশাপাশি ইলেকট্রিশিয়ানের কাজ করে আসছিলেন। রোববার সকালে মহাশয় বাজার এলাকার নোয়াগাঁও গ্রামের আব্দুল কাইয়ুম এর বাড়িতে ওয়ারিং এর কাজ করতে যান। সেখানে কাজ চলাকালীন অবস্থায় দুপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। এসময় স্থানীয় লোকজন উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com