সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ভারতে প্রবেশের চেষ্টাকালে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন

সীমান্তে অস্থিরতা, অনির্দিষ্টকালের জন্য সেন্টমার্টিন ভ্রমণে নিষেধাজ্ঞা

তরফ নিউজ ডেস্ক: মিয়ানমার সীমান্তে চলমান অস্থিরতার কারণে কক্সবাজারে টেকনাফ-সেন্টমার্টিন নৌ-রুটে ভ্রমণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১০ ফেব্রুয়ারি থেকে পর্যটকবাহী সকল জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। তবে কক্সবাজার থেকে সেন্টমার্টিন নৌ রুটে জাহাজ চলাচল স্বাভাবিক থাকবে।

বুধবার রাতে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইয়ামিন হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, পর্যটন মৌসুমে প্রচুর মানুষ সেন্টমার্টিনে যাতায়াত করছে। সার্বিক নিরাপত্তা বিবেচনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধ রাখার জন্য নিদের্শ দেওয়া হয়েছে।

এর আগে মিয়ানমার সীমান্তে চলমান উত্তেজনার কারণে সেন্টমার্টিনে নৌ-রুটে জাহাজ চলাচল বন্ধ রাখার সুপারিশ করেছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের প্রেস ব্রিফিংয়ে তিনি এমন মন্তব্য করেন। এর আগে তিনি ওই বিদ্যালয়ে থাকা মিয়ানমারের বিজিপির সদস্যদের অবস্থা পরিদর্শন করেন।

মিয়ানমারের সীমান্তবর্তী এলাকা থেকে বাংলাদেশের কক্সবাজার, উখিয়া ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তে গোলাগুলি ও মর্টারশেল ছোড়ার ঘটনা ঘটেছে। এতে হতাহতের ঘটনাও ঘটেছে। এমন অবস্থায় নাফনদী হয়ে পর্যটন স্পট সেন্টমার্টিনে জাহাজ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com