শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বিজিবিকে স্মার্ট বাহিনী হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

তরফ নিউজ ডেস্ক: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত রক্ষার পাশাপাশি চোরাচালান ও মাদক রোধে ভূমিকা রাখছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “বিজিবিকে স্মার্ট ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে।”

সোমবার বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস-২০২৩ উপলক্ষে পিলখানায় আয়োজিত কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

তিনি এ বাহিনীর সদস্যদের চেইন অব কমান্ড মেনে চলার আহ্বান জানান।

২০০৯ সালে পিলখানা ট্র্যাজেডির কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এখানে এলেই মনটা ভারী হয়ে যায়। ২০০৯ সালে কেবল সরকার গঠন করি। ২৫ ফেব্রুয়ারি ঘটে এক অঘটন। এই বিদ্রোহে ৫৭ জন অফিসারসহ ৭৪ জন জীবন হারায়।”

তিনি ওই ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে স্বজনদের প্রতি সহমর্মিতা জানান। বলেন, “স্বজন হারানোর বেদনা কত কঠিন, সেটা বোধহয় আমার থেকে কেউ বেশি জানে না।”

বিজিবি সদর দপ্তরের বীরউত্তম আনোয়ার হোসেন প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। একইসঙ্গে তিনি বিজিবিতে বীরত্বপূর্ণ ও কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ৭২ বিজিবি সদস্যকে পদক পরিয়ে দেন। এরপর ভাষণ দেন প্রধানমন্ত্রী।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com