শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

বাহুবলে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে আলোচনা সভা

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : বাহুবলে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৭ই মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ- ১ আসনের সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এমপি।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হোসেন শাহ-এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, সহকারি কমিশনার (ভূমি) রুহুল আমীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, বাহুবল মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আলী আকবর, বাহুবল মডেল প্রেস ক্লাবের সভাপতি নূরুল ইসলাম নূর ও সহ-সভাপতি সাইফুর রহমান জুয়েল, বাহুবল কলেজের অধ্যক্ষ আব্দুর রব শাহিন, প্রভাষক রুবেল মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বশির আহমেদ, ভাদেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলা উদ্দিন, উপজেলা ছাত্রলীগ নেতা ফেরদৌস আহমেদ হৃদয়, আলমগীর কবির প্রমুখ।

পরে ৭ই মার্চ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে প্রধান অতিথি পুরস্কার তুলে দেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com