রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

বাহুবল করাঙ্গী নদীর ব্রিজ পরিদর্শনে এমপি কেয়া চৌধুরী; শীঘ্রই উদ্বোধন

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : বাহুবল সদরের করাঙ্গী নদীতে নির্মিত ব্রিজ পরিদর্শন করেছেন হবিগঞ্জ- ১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এমপি। আজ বৃহস্পতিবার (৭ই মার্চ) দুপুরে নব নির্মিত এ ব্রিজটি পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাহমিলুর রহমান, উপজেলা প্রকৌশলী রাকিবুল হাসান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অলিউর রহমান অলি, সাংবাদিক ফয়সল আহমেদ চৌধুরী তাইনুছ, ভাদেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলা উদ্দিন, ছাত্রলীগ নেতা ফেরদৌস আহমেদ হৃদয়, সুজাত মিয়া, কাওসার মিয়া প্রমুখ।

পরিদর্শন শেষে আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এমপি করাঙ্গী নদীর ব্রিজটির নির্মাণ কাজ শেষ হওয়ায় জনসাধারণের চলাচলের সুবিধার্থে খুব দ্রুত উন্মুক্ত করে দেয়ার ঘোষণা দেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com