রবিবার, ২১ জুন ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

শ্রীমঙ্গল উপজেলা পরিষদ ভবনে ৫ কার্যালয়ে চুরি

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা : শ্রীমঙ্গলে উপজেলা পরিষদ ভবনে চুরির ঘটনা ঘটেছে। এসময় উপজেলা পরিষদের সরকারি পাঁচটি কার্যালয়ে এ চুরি সংগঠিত হয় বলে জানা যায়। সোমবার (২১ জানুয়ারি) রাতের কোন এক সময়ে এ ঘটনাটি ঘটেছে বলে জানান উপজেলা পরিষদের কর্মকর্তারা।

উপজেলার চারটি কার্যালয়ের কর্মকর্তাদের সাথে কথা বলে জানা যায়, চোরেরা দরজা কিংবা জানালা ভেঙ্গে ঘরে প্রবেশ করেছে। তবে এখনো পর্যন্ত সেখান থেকে তেমন কিছু খোয়া যায়নি বলেও জানান তারা।

কর্মকর্তারা জানান, জানালার গ্রিল ভাঙ্গা, দরজা, আলমারি, টেবিলের ড্রয়ার ইত্যাদি ভেঙ্গেছে চোরেরা। বিভিন্ন কাগজ পত্র অগোছালোভাবে ফেলে গেছে।

তবে এ ব্যাপারে শ্রীমঙ্গল উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের হিসাব রক্ষক সুদীপ দাশ বলেন, মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে চোরেরা লক্ষাধিক টাকা নিয়ে গেছে। কত টাকা নিয়েছে তা এখন বলা যাচ্ছে না।

উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রাহুল ঘোষ বলেন, তার কার্যালয়ে টেবিলের ড্রয়ারে ল্যাপটপ, ঘড়ি ছিল। চোরেরা ল্যাপটপ বের করে টেবিলের উপর রেখে দিয়েছে। এগুলো নিয়ে যায়নি। চোরেদের মুল টার্গেট ছিল টাকা পয়সা নিয়ে যাওয়া। এ জন্যই হয় তো বা তারা টাকা ছাড়া আর কিছু নিয়ে যায়নি।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, চোরদের সনাক্ত করার জন্য সিসিটিভি ফুটেজ দেখে আমরা কাজ করছি। আশা করছি তারা ধরা পড়বে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সোহেল রানা  বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। থানায় অভিযোগ করা হয়েছে। চোর সনাক্ত করতে আমরা কাজ করছি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com