শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

বাহুবলে চা শ্রমিক দুলাভাইয়ের কুড়ালের আঘাতে শ্যালক নিহত

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: বাহুবলের রশিদপুর চা বাগানে ভাত খাওয়া নিয়ে কথা কাটাকাটির জের ধরে চা শ্রমিক দুলাভাইয়ের কুড়ালের আঘাতে শ্যালক সমরা তাঁতী (২৮) নিহত হয়েছে। নিহত চা শ্রমিক সমরা তাঁতী ওই চা বাগানের মানিক তাঁতীর ছেলে। শনিবার (১৬ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটে। আজ রোববার নিহতের ময়না তদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

পরিবারের সদস্যরা জানান, রাত ১১টার দিকে নিহত সমরা তাঁতী নিজ ঘরে ভাত খেতে বসে। এ সময় ভাত খাওয়া নিয়ে সমরা তাঁতীর সাথে তার ভগ্নিপতি দুর্লভ চাষার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুর্লভ চাষা উত্তেজিত হয়ে কুড়াল দিয়ে সমরা তাঁতীকে আঘাত করে। এতে সে গুরুতর আহত হলে তাৎক্ষণিক ভাবে তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাহুবল মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আলী আকবর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার সাথে জড়িত কেউ গ্রেফতার হয়নি। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com