বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

বাহুবলে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : বাহুবলে সড়ক দূর্ঘটনায় সাইফুল ইসলাম (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ সময় অপর আরোহী পারভেজ আলম (৪৫) ও সাব্বির আহমেদ (২৮) গুরুত্বর আহত হন। তাদেরকে আশংকাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মোহনা কমিউনিটি সেন্টারের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম উপজেলার হরিতলা গ্রামের আজাদ মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, রাত সাড়ে ৯টার দিকে সাইফুল ইসলাম তার দুই সহযোগীকে সাথে নিয়ে মোটরসাইকেল যোগে বাহুবল ইসলামাবাদ থেকে মিরপুর যাচ্ছিলেন। এ সময় ঢাকা-সিলেট মহাসড়কে উঠলে বিপরীত দিক থেকে আসা ট্রাক্টর তাদেরকে চাপা দিলে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। তাৎক্ষণিক পথচারী লোকজন আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. তানজিনা ফারহীন সাইফুল ইসলামকে মৃত ঘোষণা করেন। এ সময় পারভেজ আলম ও সাব্বির আহমেদের এর অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে সিলেটে প্রেরণ করা হয়।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার এসআই কবির আহমেদ দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত সাইফুলের লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়মা তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com