রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

বাহুবলে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস পালিত

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: বাহুবলে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্যাপন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে উপজেলা প্রশাসন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন, বর্ণাঢ্য র‌্যালী, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাং®কৃতিক অনুষ্ঠান। এ উপলক্ষ্যে রোববার সকাল ১১টার দিকে র‌্যালী শেষে উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান। উপজেলা যুব উন্নয়ন অফিসার হোসেন শাহ-এর পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মশিউর রহমান, উপজেলা কৃষি অফিসার সাজ্জাদ হোসেন, মৎস্য অফিসার মিসবাহ উদ্দিন আফজল, বাহুবল মডেল প্রেস ক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর।

বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মাস্টার মখলিছুর রহমান, শ্রমিক লীগ সভাপতি শামীনুর রহমান, আলমগীর কবির, শিক্ষার্থী নারিয়া আহসান রিজভী ও পূর্ণা ভদ্র শর্মী প্রমুখ। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তোলে দেওয়া হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com