বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:১২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

পেটে অসহ্য যন্ত্রণা, অস্ত্রোপচার করতেই বেরিয়ে এলো ১২ ইঞ্চির জ্যান্ত ইল মাছ!

আন্তর্জাতিক ডেস্ক : তলপেটে কয়েকদিন ধরেই অসহ্য যন্ত্রণা। সহ্য করতে না পেরে শেষে হাসপাতালে ভর্তি হন। এক্স-রে, আল্ট্রাসাউন্ড করানো হয়। তাতে দেখা যায়, তলপেটে কিছু একটা আটকে রয়েছে যা শরীরের অংশ নয়। শেষে দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। আর এরপরই যা হল তা দেখে হতবাক চিকিৎসকরা। ওই ব্যক্তি পেটের ভেতরে অস্ত্রোপচার করতেই বেরিয়ে আসে জ্যান্ত একটি ইল (বাইম মাছ)।

ভিয়েতনামের কোয়াং নিন প্রদেশের ৩৪ বছর বয়সি এক ব্যক্তি সঙ্গে ঘটেছে এই অবাক করা ঘটনা।

দেশটির হাই হা জেলার মেডিক্যাল সেন্টারের চিকিৎসকরা জানিয়েছেন, মাঝবয়সি ওই ব্যক্তির তলপেটে প্রায় ১২ ইঞ্চি লম্বা জ্যান্ত ইল মাছই ঘুরঘুর করছিল আর সেই কারণেই এত যন্ত্রণায় ছটফট করছিলেন তিনি। কিন্তু কীভাবে ঢুকল এত বড় একটা মাছ?

চিকিৎসকেদের অনুমান, ওই ব্যক্তির মলদ্বার দিয়ে কোনওভাবে ঢুকে গিয়েছিল এই ১২ ইঞ্চির ইল মাছটি। তারপর সেটি এগোতে এগোতে কোলন পর্যন্ত পৌঁছে গিয়েছিল। আর এই মাছের নড়াচড়ার চোটে ক্ষতিগ্রস্ত হয়েছে ওই ব্যক্তির অন্ত্রও। বেশ কিছু টিস্যু নষ্ট গহয়ে গিয়েছিল।

চিকিৎসকরা খুব সাবধানে পেটের ভিতর থেকে সেই পাঁকাল মাছটিকে জ্যান্ত বের করেন এবং অন্ত্রের ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া টিস্যুগুলোকে সরিয়ে ফেলেন। চিকিৎসকদের দক্ষতায় জটিল এই অস্ত্রোপচার সফল হয় এবং এ যাত্রায় প্রাণে রক্ষা পান তিনি।

তবে কী কারণে তলপেটের মধ্যে এত বড় একটি মাছ এল, সে বিষয়টি নিয়ে অবশ্য এখনও রহস্য রয়ে গেছে। কিন্তু মাছটি জ্যান্ত কীভাবে ছিল, সেটা ভেবে অবাক হচ্ছেন চিকিৎসকরাও।

সূত্র: এনডিটিভি

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com