বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে জনতা ব্যাংক ব্যবস্থাপকের বিদায় ও বরণ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন চুনারুঘাটে ‘মেয়র মোহাম্মদ আলী স্মৃতি’ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ৩ অক্টোবর অযত্ন-অবহেলায় ফয়জাবাদ বধ্যভূমি, রাতে মাদকসেবীদের আড্ডা ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন নাজিম উদ্দিন শামসু চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা চুনারুঘাটে দুই দিনব্যাপী ‘বৈচিত্র্যের উৎসব’, আসছেন যারা

বাহুবল উপজেলা পরিষদ নির্বাচনে ২০ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: বাহুবলে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৭, ভাইস চেয়ারম্যান পদে ৮ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আজ রোববার বিকেলে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় শেষে বাহুবল উপজেলা নির্বাচন অফিসার শাহনাজ আক্তার এ তথ্য জানিয়েছেন।

নির্বাচনী তফসিল মতে আগামী ২৩ এপ্রিল বাছাই, ২৯ এপ্রিল প্রত্যাহার, ২ মে প্রতীক বরাদ্দ ও ২১ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপজেলার ৭ ইউনিয়নে মোট ভোটার ১ লাখ ৫৩ হাজার ৬২২। তন্মমধ্যে পুরুষ ৭৯ হাজার ১৫৭, মহিলা ৭৪ হাজার ৪৬৪ এবং হিজরা ১ জন।

শেষ সময় পর্যন্ত চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিলকারীরা হলেন- বর্তমান উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা শেখ ফিরোজ আলী মিয়া, আক্তারুজ্জামান, রাজন চৌধুরী ও আনোয়ার হোসেন। ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিলকারীরা হলেন- মোঃ শামীনুর রহমান, কামরুল ইসলাম, ফারুক মিয়া, নবী হোসেন মোড়ল, শশাংক রঞ্জন দাশ, আব্দুল মালেক মাদানী, সোহেল আহমেদ ও সিরাজুল ইসলাম। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিলকারীরা হলেন- নিছফা আক্তার, হাসিনা আক্তার শিপা, নাজমুন নাহার (রীতা), আলফা বেগম ও ছালেহা বেগম।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com