শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

শান্তিপূর্ণ ও বিশ্বাস যোগ্য নির্বাচন অনুষ্ঠিত করতে পুলিশ বদ্ধপরিকর- এসপি আক্তার হোসেন

মনিরুল ইসলাম শামিম : শান্তিপূর্ণ ও বিশ্বাস যোগ্য নির্বাচন অনুষ্ঠিত করতে পুলিশ বদ্ধপরিকর। এর জন্য আমাদের যা যা করতে হবে তাই করা হবে। নির্বাচনে কোন অবৈধ সুযোগ নেয়ার চেষ্টা চালালে তা শক্তভাবে প্রতিহত করা হবে। আমরা কোন পক্ষপাতমূলক নির্বাচন করার সুযোগ দেব না। আজ (২০ মে) সোমবার বাহুবল মডেল থানা প্রাঙ্গণে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আয়োজিত ব্রিফিং প্যারেডে প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ জেলা পুলিশ সুপার আক্তার হোসেন উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসারদের উদ্দেশ্যে তিনি বলেন, ভোট কেন্দ্রে প্রিজাইডিং অফিসার, সহকারি প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসারসহ সবার সাথে সমন্বয় করে কাজ করতে হবে। আমরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে দায়িত্ব পালন করে একটি শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করেছি। এই ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনেও আমাদের সেই ধারাবাহিকতা বজায় রাখতে হবে।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমানের পরিচালনায় ব্রিফিং প্যারেডে আরো বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল ইসলাম ও বাহুবল সার্কেলের সহকারি পুলিশ সুপার আবুল খয়ের।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com