রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

চুনারুঘাটে ফসল নষ্ট করতে বাঁধা দেওয়ায় হামলা, আহত ২

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: জমির ফসল নষ্ট করতে বাঁধা দেওয়ায় লিটন মিয়া (১৭) ও তার বোন তমা আক্তার (১৫) কে মারধর করে গুরুতর জখম করেছে প্রতিপক্ষ। ঘটনাটি ঘটেছে চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের কাকাউশ গ্রামে।

শুক্রবার (৮ আগস্ট) জুম্মার নামাজের সময় ঘটনাটি ঘটে।

হামলাকারীরা একই গ্রামের আঃ মজিদের পুত্র মোঃ আহাদ মিয়া (৪০), মোঃ আঃ হান্নান (৩৮), আঃ মন্নান (৩৬) ও এমরান মিয়া (২৫)।

আহতদের মা লুৎফা বেগম বলেন চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্স এ প্রতিনিধিকে জানান জুম্মার সময় ওই ৪ ভাই তাদের আবাদি জমির ধান নষ্ট করতে থাকে। এসময় তাঁর পুত্র লিটন গিয়ে তাদের বাঁধা দেয় এবং প্রতিবাদ করে। তখন আঃ মজিদের উল্লেখিত ৪ পুত্র তাকে দেশীয় অস্ত্র নিয়ে মারধর করতে থাকে। লিটনের চিৎকারে তার ছোট বোন তমা এগিয়ে গেলে তমার শ্লীলতাহানি সহ তাকেও দেশীয় অস্ত্র দিয়ে বেধড়ক মারধর করে গুরুতর জখম করে। তাদের উভয়েরই মাথায় একাধিক জখম রয়েছে।

জখমীদের চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি এর উপযুক্ত বিচার চান। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com