রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

পিয়াইন নদীতে নিখোঁজ বিজিবি সদস্য মাসুম বিল্লাহর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলংয়ের পিয়াইন নদীতে নিখোঁজ বিজিবি সদস্য মাসুম বিল্লাহর মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার বিকেল পৌঁনে পাঁচটার দিকে স্থানীয় ডুবুরি নুর মিয়ার নেতৃত্বে পিয়াইন নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মোহাম্মদ তোফায়েল আহমদ।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মোহাম্মদ তোফায়েল আহমদ জানান, ৪ টা ৪৫ মিনিটের দিকে নিখোঁজ বিজিবি সদস্যের মরদেহ পিয়াইন নদী থেকে উদ্ধার করা হয়েছে। তিনি যেখান থেকে নিখোঁজ হয়েছিলেন সেই জায়গা থেকে কিছুটা দূরে তার মরদেহ পাওয়া যায়।

এর আগে শনিবার (৯ আগস্ট) বিকেল সাড়ে পাঁচটার দিকে ভারতীয় চোরাচালান পণ্য বহনকারী নৌকা আটকাতে গিয়ে নৌকাডুবির ঘটনা ঘটে। এতে বিজিবি সদস্য মাসুম পানিতে তলিয়ে যান।

এরপর থেকে তার সন্ধান পাওয়া যায়নি। সন্ধ্যা থেকেই ফায়ার সার্ভিস, বিজিবি ও পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে যায়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com