শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে চুনারুঘাট প্রেসক্লাবের মানববন্ধন

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : গাজীপুরের সাংবাদিক তুহিনকে জবাই করে হত্যার প্রতিবাদে ও দৃষ্টান্তমূলক বিচারসহ দেশব্যাপী সাংবাদিক নিপীড়নের বিরুদ্ধে চুনারুঘাট প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ আগস্ট ) বিকাল ৫ টায় চুনারুঘাট মধ্যে বাজারে মানববন্ধনে সভাপতিত্ব করেন চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক সাজিদুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন চুনারুঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি কামরুল ইসলাম, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নয়াদিগন্তের চুনারুঘাট প্রতিনিধি মিজানুর রহমান, দৈনিক ইনকিলাব চুনারুঘাট প্রতিনিধি এস এম সুলতান খান,চুনারুঘাট প্রেসক্লাবের সদস্য নোমান মিয়া, তুফাজ্জল মিয়া প্রমুখ।

এ সময় বক্তারা তুহিন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান এবং গ্রেফতারকৃত আসামিদেরকে দ্রুত দ্রুত মামলার বিচার কাজ সম্পন্ন করে ফাঁসির রায় কার্যকরের দাবি জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com