রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বাহুবলে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল ছাত্রের মৃত্যু

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে বিদ্যুতের তার ছিড়ে পড়ে মো: মিনহাজ মিয়া নামের এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার ( ১৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মিরপুর ইউনিয়নের ফদ্রখলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মিনহাজ ওই গ্রামের প্রবাসী খলিলুর রহমানের ছেলে। সে করাঙ্গী ইসলামি একাডেমি এন্ড হাই স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

জানা যায়, স্কুল ছাত্র মিনহাজ বিকেলে ধানের জমিতে কাজ করা অবস্থায় হঠাৎ হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মেইন লাইনের তার জমিতে ছিড়ে পড়লে মিনহাজ বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যুর কোলে ঢলে পড়ে।

মিরপুর ইউনিয়নের মহিলা মেম্বার রেজিয়া খাতুন স্কুল ছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে তার এমন মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবাবের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন করাঙ্গী ইসলামি একাডেমি এন্ড হাই স্কুলের পরিচাল ও শিক্ষকবৃন্ধ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com