রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ছাত্রদল নেতা হামিমের বিরুদ্ধে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদল নেতা তানভীর হামিম ফরম সংগ্রহের করতে এসে আচরণবিধি লঙ্ঘন করেছে বলে অভিযোগ উঠেছে। 

তরফ নিউজ ডেস্ক : সোমবার (১৮ আগস্ট) বিকাল সাড়ে তিনটায় তানভীর বারী হামিম অর্ধশতাধিক নেতাকর্মীকে সাথে নিয়ে মিছিল ও স্লোগানের দিতে দিতে মনোনয়ন ফরম সংগ্রহ করতে আসেন। মনোনয়ন সংগ্রহের পরও তারা সিনেট ভবনের তৃতীয় তলায় একই স্লোগান দেয়। যা নিয়ে তার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা বলেন, মিছিলে তারা প্রায় পঞ্চাশ থেকে ষাট জনের মতো নেতাকর্মী ছিল। তারা ‘নব্বইয়ের হাওয়া, এখনো বহমান’, ‘আমার ভাই তোমার ভাই, হামিম ভাই হামিম ভাই’সহ নানা স্লোগান দেয়।

এ বিষয়ে নির্বাচন কমিশনের সদস্য ড. গোলাম রব্বানী বলেন, এটি সুস্পষ্ট আচরণবিধি লঙ্ঘন। আমরা তাদেরকে অনুরোধ জানাবো, তারা যেন আগামীতে এটি আর না করে।

অভিযোগের বিষয়ে তানভীর বারী হামিম বলেন, ছাত্রলীগ আমলে শিক্ষার্থীরা মনের ভাব প্রকাশ করতে পারেনি। দীর্ঘদিন পর ডাকসুর উৎসব মুখর পরিবেশে তাদের আনন্দের বহিঃপ্রকাশ এই মিছিল। কাগজ-কলমে অনেক কিছু লেখা থাকে তবে শিক্ষার্থীরা এটা করেছে তাদের আনন্দের জায়গা থেকে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com