রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

চুনারুঘাটে পৃথক অভিযানে ৫৬ কেজি গাঁজাসহ চারজন আটক

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় পৃথক অভিযানে ৫৬ কেজি গাঁজা, একটি ক্যাভার্ড ভ্যান ও নগদ টাকাসহ চারজনকে আটক করেছে যৌথবাহিনী। বুধবার ভোর রাত থেকে সকাল পর্যন্ত মাধবপুর আর্মি ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে চুনারুঘাটের চাঁদপুর এ অভিযান চালানো হয়। আটককৃতদের মধ্যে দুজন মাদক ব্যবসায়ী ও দুজন মাদকসেবী।

ব্যবসায়ীরা হলেন- মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জালালাবাদ গ্রামের মৃত শুনিল দেবের ছেলে সুসেন দেব (৩৫) এবং সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পশ্চিম ভবানীপুর গ্রামের মৃত হাজী খলিলউল্লাহ’র ছেলে মোঃ আবু বক্কর (৩৫)। মাদকসেবীরা হলেন- হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চাঁদপুর গ্রামের মৃত প্রিয়ন্তা সাঁওতালের ছেলে মনতুষ সাঁওতাল (৩০) এবং সুরেন্দ্র মালির ছেলে সুজন মালি (৩৫)। অভিযানে ৫৬ কেজি গাঁজা, একটি দেড় টনের ক্যাভার্ড ভ্যান, পাঁচটি মোবাইল ফোন ও তিন হাজার ৫৫০ টাকা জব্দ করা হয়। পরে আটক ব্যক্তিদের চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ তথ্য নিশ্চিত করেন চুনারুঘাট থানার ওসি নুর আলম।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com