রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

চুনারুঘাট সীমান্তে আটক ৩ বাংলাদেশি নাগরিককে ফেরত দিল বিএসএফ

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটে অবৈধভাবে ভারতে প্রবেশ করা তিন বাংলাদেশি নারী-পুরুষকে ফেরত দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার (১৯ আগস্ট) রাত ১১টায় তাদের চুনারুঘাট থানায় সোপর্দ করে বার্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

ফেরত পাঠানো ব্যক্তিরা হলেন- পটুয়াখালীর গলাচিপা উপজেলার দোলো হাওলাদারের মেয়ে বিথী হাওলাদার (২৫), নড়াইল সদর উপজেলার রকিব আলীর মেয়ে নূরজাহান বেগম (৪৫) ও নড়াইলের সিঙ্গিয়া উপজেলার জালাল শেখের ছেয়ে নান্নু শেখ (৪৯)। পুলিশ জানায়, তারা চুনারুঘাটের বাল্লা সীমান্ত দিয়ে স্থানীয় আদম ব্যাপারীদের মাধ্যমে ভিসা ও পাসপোর্ট ছাড়া ভারতের মুম্বাইয়ে কাজের উদ্দেশে যাচ্ছিলেন।

মঙ্গলবার ভারতে প্রবেশের পর বিএসএফ তাদের আটক করে। পরে একইদিন বাল্লা সীমান্তে পতাকা বৈঠক শেষে বিএসএফ তাদের বিজিবির কাছে হস্তান্তর করে। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আলম জানান, পাসপোর্ট আইনে মামলা দায়ের করে বুধবার (২০ আগস্ট) তাদের হবিগঞ্জ আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com