রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

চুনারুঘাটে দুটি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ সচিব

জামাল হোসেন লিটন, চুনারুঘাট (হবিগঞ্জ): চুনারুঘাটে দুটি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোহাম্মদ জাবের চুনারুঘাট উপজেলার ময়নাবাদ গ্রামের জাহানারা চৌধুরী উইমেন্স কলেজ ও মফিজ উদ্দিন চৌধুরী দাখিল মাদ্রাসা পরিদর্শন করেছেন।

শুক্রবার (২২ আগস্ট) সকাল ১১টায় তিনি এ দুটি প্রতিষ্ঠান ঘুরে দেখেন।

পরিদর্শনকালে প্রতিষ্ঠান দুটির প্রতিষ্ঠাতা এবং যুক্তরাজ্যভিত্তিক ব্যবসায়ী লন্ডন ট্র্যাডিশনের কর্ণধার মামুন চৌধুরী উপস্থিত ছিলেন।

সম্প্রতি অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় হবিগঞ্জ জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করে মফিজ উদ্দিন চৌধুরী দাখিল মাদ্রাসা। সচিব আবু তাহের মোহাম্মদ জাবের কলেজ ক্যাম্পাস ও একাডেমিক ভবন পরিদর্শন করে শিক্ষা কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।

চুনারুঘাট উপজেলার উসমানপুর গ্রামের কৃতি সন্তান এই সচিব প্রতিষ্ঠান দুটির সাফল্য কামনা করে শিক্ষার মানোন্নয়নে আরও কাজ করার আহ্বান জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com