শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে মাকে পেটানোর দায়ে ছেলের কারাদণ্ড চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত বাহুবলে আদর্শ মিষ্টি ঘরকে লাখ টাকা জরিমানা অলস পড়ে আছে ৪৯ কোটি টাকার বাল্লা স্থলবন্দর চুনারুঘাটে ইউনিটি এসএসসি ৯৫ গ্রুপের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চুনারুঘাট দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত চুনারুঘাটে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ

নাঈম-শান্তদের জন্য জাতীয় দলের দরজা খোলা: প্রধান নির্বাচক

এশিয়া কাপের ঘোষিত দলে নেই নাজমুল হোসেন শান্ত। একইসঙ্গে দুই সিরিজ পর আবারও বাদ পড়েছেন ওপেনার নাঈম শেখ। তবে এই দুই ক্রিকেটারের জন্য এখনই জাতীয় দলের দরজা বন্ধ হয়ে যায়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।

তরফ নিউজ ডেস্ক : মঙ্গলবার মিরপুরে সংবাদ সম্মেলনে লিপু বলেন, “শান্ত যখন প্রথমবার বাদ পড়েছিল, তখনই তার সঙ্গে আলোচনা করেছি। আমরা পরিষ্কার করে জানিয়েছি, কোন জায়গায় উন্নতি করতে হবে এবং দলে ফেরার জন্য কী করতে হবে। কারো জন্যই জাতীয় দলের দরজা বন্ধ নয়।”

তিনি আরও যোগ করেন, “নতুন ফরম্যাটে পারফরম্যান্সই মুখ্য। এনসিএল টি-টোয়েন্টি কিংবা বিপিএলে ভালো করার সুযোগ আছে। সেই জায়গায় নিজেকে প্রমাণ করতে পারলেই জাতীয় দলে ফেরার পথ তৈরি হবে।”

নাঈম শেখ প্রসঙ্গে প্রধান নির্বাচক বলেন, “আমরা তার ওপর ভীষণ আস্থা রেখেছিলাম। কিন্তু আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সে প্রত্যাশা পূরণ করতে পারেনি। তবে কঠোর পরিশ্রম করছে এবং উন্নতির সুযোগও রয়েছে। বোর্ড ও কোচিং স্টাফরা তাকে সহায়তা করে যাবে।”

প্রধান নির্বাচকের ভাষায়, নাঈম ও শান্ত দুজনেই এখনও জাতীয় দলের ভাবনায় আছেন, তবে মাঠের পারফরম্যান্স দিয়েই তাদের ফেরার পথ সুগম হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com