রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

চুরি করতে গিয়ে ছাত্রলীগের সহ-সভাপতি আটক

নওগাঁর বদলগাছীতে দোকান ঘরে চুরি করতে গিয়ে হাতেনাতে আটক হয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহ-সভাপতি সুরুজ মিয়া। শুক্রবার দিবাগত রাতে উপজেলা সদরের খাদ্যগুদামের পাশে আবু বক্কর সিদ্দিকের ফিডের দোকানে চুরি করতে গেলে তাকে আটক করে থানা পুলিশের হাতে দেওয়া হয়েছে।

তরফ নিউজ ডেস্ক: আটককৃত সুরুজ বদলগাছী সরদার পাড়া গ্রামের খবির উদ্দিনের ছেলে এবং বদলগাছী সরকারি কলেজের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কলেজ শাখার সাবেক সহ-সভাপতি।

জানা যায়, শুক্রবার দিবাগত রাত ১২টার পর মিজানুর নামে এক ড্রাইভার দেখতে পান, সিদ্দিকের দোকানের তালা ভেঙে একজন লোক ভিতরে ঢুকে সাটার নামিয়ে দেয়। এ সময় মিজানুর কৌশলে সাটারে পুনরায় তার বাসার তালা লাগিয়ে চোরকে ভিতরে আটকে ফেলেন। পরে তিনি দোকানের মালিক সিদ্দিককে খবর দিলে, সিদ্দিক তার লোকজন নিয়ে এসে দোকান ঘরে সুরুজকে হাতেনাতে আটক করেন। থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সুরুজকে গ্রেপ্তার করে।

পরবর্তীতে তার স্বীকারোক্তি মোতাবেক চাকরাইল গ্রামের শাহিন, মাইন এবং বদলগাছী সরদার পাড়ার জোবায়ের হোসেনকে গ্রেপ্তার করে থানা পুলিশ। সুরুজ ছাত্রলীগের সহ-সভাপতি হওয়ায় তাকে চুরিসহ ‘ডেভিল হান্ট’ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

এ বিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ আনিছুর রহমান জানান, চুরির ঘটনায় একটি মামলা হয়েছে। চারজনকে গ্রেফতার করে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com