রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

চুনারুঘাটের কৃতি সন্তান আব্দুর রহমান তরফদার সচিব পদে পদোন্নতি

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউনিয়নের চাটপাড়া গ্রামের কৃতি সন্তান আব্দুর রহমান তরফদার গত বৃহস্পতিবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব পদে পদোন্নতি পেয়েছেন। তাঁর এই সাফল্যে এলাকায় আনন্দের বন্যা বইছে।

অভিন্ন মেধা, সততা ও কর্মদক্ষতার মাধ্যমে দীর্ঘদিন ধরে তিনি প্রশাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। দেশ ও জাতির সেবায় তাঁর এই অসামান্য অবদানকে স্বীকৃতি স্বরূপ সরকার তাঁকে সচিব পদে পদোন্নতি প্রদান করেছে।

এ পদোন্নতিতে এলাকায় গর্ব ও আনন্দের ছোঁয়া লেগেছে। সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ সাধারণ মানুষও তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।

আব্দুর রহমান তরফদার দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে নিবেদিত থেকে কাজ করে যাবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন চুনারুঘাটবাসী।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com