শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার সাতকাপন ইউনিয়নের ডুবাঐ বাজার সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মোতালিব মিয়া (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

জানা যায়, শনিবার (২৮ মার্চ) বিকেল ৫টা ৩০ মিনিটের সময় নিহত মোতালিব মিয়া, পিতা আব্দুল মজিদ, গ্রাম- বুড়িনাও, পানিউমদা ইউনিয়ন, থানা- নবীগঞ্জ, মোটরসাইকেল যোগে বাহুবল থেকে নবীগঞ্জের দিকে যাচ্ছিলেন। এ সময় ডুবাঐ বাজার সংলগ্ন আকঞ্জি ফিলিং স্টেশনের সামনে বিপরীত দিক থেকে আসা তেলের লরী (সিলেট ড-৪১-০০৬২) এর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে।

ঘটনায় ভিকটিম মোটরসাইকেল সহ লরীর চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। দুর্ঘটনার পরে যানজট তৈরি হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলে এই মর্মান্তিক দূর্ঘটনায় ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন,যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে,হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com