মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে জনতা ব্যাংক ব্যবস্থাপকের বিদায় ও বরণ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন চুনারুঘাটে ‘মেয়র মোহাম্মদ আলী স্মৃতি’ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ৩ অক্টোবর অযত্ন-অবহেলায় ফয়জাবাদ বধ্যভূমি, রাতে মাদকসেবীদের আড্ডা ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন নাজিম উদ্দিন শামসু চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা চুনারুঘাটে দুই দিনব্যাপী ‘বৈচিত্র্যের উৎসব’, আসছেন যারা

বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার ৭নং ভাদেশ্বর ইউনিয়নের বিহারীপুর গ্রামর গুরুত্বপূর্ণ একটি সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। সামান্য বৃষ্টি হলেই সড়কটি কাদা ও পানিতে তলিয়ে গিয়ে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে কয়েকটি গ্রামের হাজারো মানুষকে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বিহারীপুর সড়কটি দিয়ে খোজারগাঁও, নিজগাঁওসহ অন্তত ৫টি গ্রামের মানুষ নিয়মিত যাতায়াত করেন। এছাড়া শিক্ষার্থী, কৃষক ও রোগীদের চলাচলের প্রধান মাধ্যম এই সড়কটি। বিহারীপুর গ্রামে উপজেলার সর্বাধিক শিক্ষার্থীসংবলিত একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি কমিউনিটি ক্লিনিক অবস্থিত। ফলে সড়কের বেহাল অবস্থার কারণে শিক্ষার্থী ও রোগীদের দুর্ভোগ আরও বেড়েছে। সরেজমিনে দেখা গেছে, সড়কের বিভিন্ন অংশে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানি জমে এসব গর্ত কাদায় পরিণত হওয়ায় পথচারী ও যানবাহন চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে অসুস্থ রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে স্বজনদের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে।

বিহারীপুর গ্রামের বাসিন্দা কাদির মিয়া বলেন, বছরের পর বছর ধরে এই সড়কের দুরবস্থা চলছে। জনপ্রতিনিধিদের একাধিকবার জানিয়েও কোনো স্থায়ী সমাধান হয়নি। বৃষ্টি হলেই রাস্তা দিয়ে চলাচল করা যায় না।

একই গ্রামের আরেক বাসিন্দা আব্দুল মালেক বলেন, এই সড়কই আমাদের একমাত্র ভরসা। শিক্ষার্থী, কৃষক, রোগী সবাইকে এই পথেই চলতে হয়। কিন্তু সড়কের বেহালদশার কারণে অনেক সময় রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়া সম্ভব হয় না।

বিহারীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা লকিরা বেগম জানান, বৃষ্টি হলেই কাদামাখা ও পিচ্ছিল সড়কের কারণে অনেক শিশু শিক্ষার্থী বিদ্যালয়ে আসতে অনীহা প্রকাশ করে। প্রায়ই শিক্ষার্থীরা পিছলে পড়ে আহত হয়, ফলে অভিভাবকদের মধ্যেও উদ্বেগ বাড়ছে।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারের কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে জনদুর্ভোগ দিন দিন বাড়ছে। দ্রুত সড়কটি সংস্কার করে চলাচলের উপযোগী করার জন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com