মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

বাহুবলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার বালিচাপড়া গ্রামে মাদক সেবন করে পরিবারের সদস্যদের সঙ্গে অপ্রীতিকর ও উচ্ছৃঙ্খল আচরণ করায় নাছির (২২) নামে এক যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (২১ জুলাই ২০২৬) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কর্তৃক পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ডাদেশ দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নাছির মাদক সেবনের পর পরিবারের সদস্যদের সঙ্গে অশোভন ও উচ্ছৃঙ্খল আচরণ করলে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তার কাছ থেকে ১ পুরিয়া গাঁজা ও ২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে জব্দকৃত মাদকদ্রব্য জনসম্মুখে ধ্বংস করা হয়।

অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় বাহুবল থানা পুলিশের সদস্য এবং আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com