সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতিতে বিশ্বাসী বিএনপি: এমপি ফয়সল বাহুবলে চালকের হাত-মুখ বেঁধে কাভার্ডভ্যান ছিনতাই, গ্রেপ্তার ৪ দুর্গাপূজার নিরাপত্তায় ড্রোন নজরদারি, মাঠে ৩৪ প্লাটুন বিজিবি বাহুবলে প্রভাবশালীদের দখল থেকে আড়াই একর সরকারি বনভূমি উদ্ধার সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি জেলা পরিষদের পুকুর দখল, এক মাসের কারাদণ্ড চা বাগানে পূজার আনন্দ, শ্রমিকদের পাশে এমপি ফয়সল চুনারুঘাটে অবিরাম ভাঙছে পাহাড়-টিলা, নেই টেকসই প্রতিরোধ ব্যবস্থা মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার: সিভিল সার্জন দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল

জালালাবাদ এসোসিয়েশন নির্বাচন: দপ্তর সম্পাদক পদে শফিকুল সজল

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: জালালাবাদ এসোসিয়েশন হলো রাজধানী ঢাকা মহানগরীতে বসবাসরত বৃহত্তর সিলেট অঞ্চলের (সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা) মানুষের একটি ঐতিহ্যবাহী সামাজিক, সাংস্কৃতিক ও কল্যাণমূলক সংগঠন। ১৯৪৭ সালে ভারত বিভাগের পর, ১৯৪৮ সালে ঢাকার বুকে এই অঞ্চলের মানুষের ঐক্য ও সম্প্রীতি বজায় রাখার উদ্দেশ্যে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়।

তবে নির্দিষ্ট মেয়াদ পর পর গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে এর কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ৩১ জুলাই শুক্রবার।

এতে দপ্তর সম্পাদক পদপ্রার্থী মোঃ শফিকুল ইসলাম সজল চুনারুঘাটের বাসিন্দা। একজন পেশাদার প্রশাসনিক কর্মকর্তা, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগ, ঢাকা। এবং একজন সমাজকর্মী, যিনি বর্তমানে জালালাবাদ এসোসিয়েশন, ঢাকা-এর গুরুত্বপূর্ণ দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তিনি ২০২২ সালের জুন মাসে অনুষ্ঠিত নির্বাচনে সংগঠনটির কার্যনির্বাহী কমিটিতে দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হন।

তিনি সরকারি চাকুরির পাশাপাশি বৃহত্তর সিলেট অঞ্চলের (সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ) ঢাকাবাসীদের কল্যাণমূলক এবং ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জালালাবাদ এসোসিয়েশনের দাপ্তরিক ও প্রশাসনিক কাজ পরিচালনায় তাঁর কর্ম, সততা ও মানুষের প্রতি ভালোবাসার মাধ্যমেই তিনি ২ বারের দপ্তর সম্পাদক নির্বাচিত হওয়ার আস্থা অর্জন করেছেন।

তাই যিনি মানুষের আস্থা অর্জন করতে পারেন, তিনিই একটি সংগঠনকে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে এগিয়ে নিতে পারেন।

এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও কল্যাণমূলক কার্যক্রমে যুক্ত আছেন, যার মধ্যে এসোসিয়েশনের নিয়মিত ফ্রি মেডিকেল ক্যাম্প ও জনসেবামূলক উদ্যোগ উল্লেখযোগ্য।

ভোটারদের প্রতি আহ্বান- অভিজ্ঞ নেতৃত্ব ও সমৃদ্ধ জালালাবাদ গড়তে দপ্তর সম্পাদক পদপ্রার্থী মো: শফিকুল ইসলাম সজলকে আপনার মূল্যবান ভোট দিন।

📅 ভোটগ্রহণের তারিখ: ৩১ জুলাই ২০২৬
রোজ: শুক্রবার

🕘 সময়: সকাল ৯:০০টা – বিকেল ৪:০০টা পর্যন্ত

📍 ভোটের স্থান: বিয়াম মিলনায়তন, ইস্কাটন, ঢাকা।

আসুন, আমরা সবাই মিলে যোগ্য নেতৃত্বকে বিজয়ী করি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com